Logo
Logo
×

অর্থনীতি ।  করপোরেট

জে-ক্রিয়েশনে অভিযানে ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকির প্রাথমিক তথ্য

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬। ০১:৩৫ পিএম

আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬। ১৭:২৮ পিএম

জে-ক্রিয়েশনে অভিযানে ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকির প্রাথমিক তথ্য

ঢাকার মিরপুরে অনলাইনভিত্তিক পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে প্রায় ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকির তথ্য পাওয়ার কথা জানিয়েছে ঢাকা পশ্চিম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।

গোপন তথ্যের ভিত্তিতে কমিশনারের নির্দেশে রোববার মিরপুর-১২ নম্বরে প্রতিষ্ঠানটির কার্যালয়ে আকস্মিক অভিযান চালানো হয়।

জে-ক্রিয়েশন অনলাইনে পাঞ্জাবি, শেরওয়ানি ও বিভিন্ন ধরনের তৈরি পোশাক বিক্রি করে।

অভিযানের সময় মূল্য সংযোজন কর বা মূসক ফাঁকির আলামত পাওয়ার দাবি করেছে কর্তৃপক্ষ। আরও বিস্তারিত যাচাইয়ের জন্য প্রতিষ্ঠানটির কম্পিউটার সিপিইউসহ বিক্রয় ও লেনদেনসংক্রান্ত বিভিন্ন দলিলপত্র জব্দ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির বিক্রয়সংক্রান্ত তথ্য প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে প্রায় ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকির তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ভ্যাট কর্তৃপক্ষ।

তবে এটি এখনো প্রাথমিক হিসাব। জব্দ করা কম্পিউটার ও অন্যান্য দলিলপত্র আরও পরীক্ষা করে রাজস্ব ফাঁকির প্রকৃত পরিমাণ নির্ধারণ করা হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় যাচাই শেষে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ঢাকা পশ্চিম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে