ঢাকায় সংগীতপ্রেমীদের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ আনপ্লাগড সংগীত সন্ধ্যা। আগামী ১ অক্টোবর রাজধানীর গুলশানে রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে অনুষ্ঠিত হবে ‘মিউজিক মোমেন্টস’ শীর্ষক এ আয়োজন। এতে পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন।
হোটেলটির রি ইভেন্টস, লেভেল ২-এ সন্ধ্যা ৮টা থেকে শুরু হবে অনুষ্ঠান। আয়োজনে দর্শকেরা শিরোনামহীনের লাইভ আনপ্লাগড পরিবেশনার পাশাপাশি বুফে ডিনারেরও সুযোগ পাবেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, একজনের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৯৯ টাকা। এ মূল্যের মধ্যেই বুফে ডিনার অন্তর্ভুক্ত রয়েছে।
আনপ্লাগড পরিবেশনায় শিরোনামহীনের পরিচিত গানগুলো ভিন্ন আবহে উপভোগের সুযোগ পাবেন দর্শকেরা। সীমিত সংখ্যক আসনের এ আয়োজনে আগ্রহীদের আগাম টিকিট বুক করার আহ্বান জানানো হয়েছে।
ইভেন্টের টিকিট ক্লিল্ক ও বুকিং-সংক্রান্ত তথ্যের জন্য ০১৭০৪১১২৬৫৪ ও ০১৭০৪১১২৬৬৩ নম্বরে যোগাযোগ করা যাবে।