রোনালদোর সঙ্গী থেকে নিজস্ব ব্র্যান্ড, জর্জিনার আলাদা পরিচয়ের গল্প
বাংলাবাজার প্রতিবেদন
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬। ০৪:১৯ পিএম
আপডেট: ২৯ আগস্ট ২০২৬। ১৬:১৬ পিএম
শেয়ার
Facebook
Twitter
LinkedIn
Whatsapp
Messenger
Telegram
Email
Threads
গুচ্চির ফারকোট আর আইকনিক ব্যাগ হাতে জর্জিনা। সঙ্গে কালো নেট স্টকিংস আর হিলস। ছবি: সংগৃহীত
একসময় মাদ্রিদে গুচ্চির একটি স্টোরে সেলসগার্ল হিসেবে কাজ করতেন জর্জিনা রদ্রিগেজ। সেখান থেকে ধীরে ধীরে নিজেকে নিয়ে গেছেন আন্তর্জাতিক ফ্যাশন, বিনোদন ও ব্যবসার আলোচনার কেন্দ্রে। এখন তিনি মডেল, ফ্যাশন ইনফ্লুয়েন্সার ও উদ্যোক্তা হিসেবে বিশ্বজুড়ে পরিচিত।
ইনস্টাগ্রামে জর্জিনার অনুসারীর সংখ্যা ৭ কোটি ৭০ লাখের বেশি। বিলাসবহুল জীবনযাপন, ফ্যাশন, আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজ এবং নেটফ্লিক্সের রিয়েলিটি সিরিজ ‘আই অ্যাম জর্জিনা’ তাকে আরও পরিচিত করে তুলেছে।
তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কও জর্জিনার পরিচিতির বড় একটি অংশ। প্রায় এক দশকের সম্পর্কের পর ১১ আগস্ট পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। ফলে এখন রোনালদোর স্ত্রী হিসেবেও নতুন পরিচয় যুক্ত হয়েছে তার জীবনে।
তবে রোনালদোর সঙ্গী হওয়ার পরিচয়ের বাইরে জর্জিনা নিজের জন্যও তৈরি করেছেন শক্ত অবস্থান। গুচ্চি, প্রাদা ও শ্যানেলের মতো আন্তর্জাতিক বিলাসবহুল ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন তিনি।
মেট গালা, ভেনিস চলচ্চিত্র উৎসব, প্যারিস ফ্যাশন উইক ও কান চলচ্চিত্র উৎসবের মতো বড় আন্তর্জাতিক আয়োজনের লাল গালিচায় নিয়মিত দেখা যায় তাকে। তার পোশাক ও স্টাইল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও তৈরি হয় ব্যাপক আলোচনা।
ফ্যাশনের পাশাপাশি ব্যবসাতেও নিজের উপস্থিতি তৈরি করেছেন জর্জিনা। চালু করেছেন নিজস্ব ফ্যাশন ও পোশাকের লাইন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুল অনুসারী এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে অংশীদারত্ব তার ব্যবসায়িক পরিচয়কেও শক্তিশালী করেছে।
রোনালদোর সঙ্গে সম্পর্ক তাকে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি দিলেও, ফ্যাশন, ব্যবসা ও নিজস্ব ব্র্যান্ডের মাধ্যমে জর্জিনা এখন নিজের নামেই একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন।
জর্জিনার বডিকন কালো লেসের ড্রেসে স্প্যাগেটি স্ট্র্যাপ। ছবি: সংগৃহীত এখানে তিনি পরেছেন বোল্ড স্কাল্পচার্ড সাদা গাউন আর চপার্ডের হীরার গয়না। ছবি: সংগৃহীত অফ দ্য শোল্ডার লাল ডিপ সুইটহার্ট গাউনের সঙ্গে হীরার চোকারে রুবির টাচ। ছবি: সংগৃহীতবিলাসবহুল ক্রুজ লুকে বেবি ইয়েলো মিনি ড্রেস আর ট্রান্সপারেন্ট টপের সাদা হিলস পরেছেন তিনি। ছবি: সংগৃহীতকালো বডিস্যুট আর ম্যাচিং ক্যাপের ট্র্যাভেল লুকে জর্জিনা। সঙ্গে ফিশনেট স্টকিংস। ছবি: সংগৃহীত রেড কার্পেটে দেখা যাচ্ছে তাঁকে সোনালি ঝলমলে মারমেইড গাউনে। ছবি: সংগৃহীত
যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে