Logo
Logo
×
একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে, ৬ জনের মৃত্যু

হাসপাতালে কয়েকজন ডেঙ্গু রোগীর চিকিৎসা চলছে। ছবি: সংগৃহীত

খবর ।  স্বাস্থ্য

একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে, ৬ জনের মৃত্যু

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬। ০৬:২৫ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন। চলতি বছর একদিনে ডেঙ্গুতে এটাই হাসপাতালে ভর্তির রেকর্ড।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৫ জনে।

অধিদপ্তর আরও জানিয়েছে, নতুন মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন মারা গেছে। এছাড়া সিটি করপোরেশনের বাইরের এলাকার মধ্যে বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে একজন করে এবং খুলনা বিভাগে দুজনের মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট ৭৩ হাজার ৬৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে ৬৮ হাজার ৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে