Logo
Logo
×

খবর ।  অপরাধ

কুড়িগ্রামে সাড়ে ১২ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬। ১২:৫১ পিএম

আপডেট: ০৪ অক্টোবর ২০২৬। ১৪:২০ পিএম

কুড়িগ্রামে সাড়ে ১২ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে সাড়ে ১২ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজনকে ‘মাদক কারবারি’ বলছে পুলিশ।

শনিবার রাতে ফুলবাড়ী থানার দ্বিতীয় ধরলা সেতু চেকপোস্ট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়া সদর উপজেলার কালসীমাটি দক্ষিণপাড়া ২১ নম্বর ওয়ার্ড এলাকার বাবুল আহমেদ (৩২) ও মোকসেদুল মণ্ডল (৩৩)।

ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাইম জানান, মাদকবিরোধী অভিযানে তাঁদের কাছ থেকে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় ফুলবাড়ী থানায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

মামলার পর রবিবার কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে দুই আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

ওসি জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে