Logo
Logo
×

খবর ।  রাজনীতি

দুর্গাপূজার নবমীতে রংপুরে তারেক রহমান, একনজর দেখতে মানুষের ঢল

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬। ১২:৪০ পিএম

দুর্গাপূজার নবমীতে রংপুরে তারেক রহমান, একনজর দেখতে মানুষের ঢল

দুর্গাপূজার নবমীতে রংপুরের পূজামণ্ডপ দেখতে আসা প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ সেখানে জড়ো হন।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সংশ্লিষ্ট এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। তাকে স্বাগত জানাতে সকাল থেকেই নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রিয় নেতাকে কাছ থেকে দেখার প্রত্যাশায় অনেকেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসেন।

উপস্থিত ব্যক্তিদের কয়েকজন জানান, তারেক রহমানকে সরাসরি দেখার সুযোগ পেতেই তারা সেখানে এসেছেন। প্রধানমন্ত্রীর এই সফর রংপুরের মানুষের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলেও আশা প্রকাশ করেন তারা।

বিপ্লব কুমার ব্যক্তি নামের একজন বলেন, ‘তারেক রহমানকে সামনে থেকে দেখতে পারলে খুব ভালো লাগবে। অনেক দিনের ইচ্ছা, আজ সেই সুযোগের অপেক্ষায় আছি।’

আরেকজন আশরাফুল আলম জানান, প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর পাশাপাশি তার বক্তব্য শুনতে চান তিনি। দেশের ভবিষ্যৎ নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনা জানতেও আগ্রহী।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিপুল জনসমাগম হওয়ায় সংশ্লিষ্ট এলাকায় মানুষের চলাচল ও সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে