Logo
Logo
×

খবর ।  প্রবাস

লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৬৮ বাংলাদেশি

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬। ০১:০৫ পিএম

আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬। ১৮:০০ পিএম

লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৬৮ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজিতে আটক থাকা আরও ১৬৮ বাংলাদেশি দেশে ফিরেছেন।

মঙ্গলবার সকাল ১০টা ৩ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাঁরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার থেকে সোমবার রাতে তাঁদের বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের যৌথ উদ্যোগে এই বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

প্রত্যাবাসিত ব্যক্তিরা ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর দীর্ঘদিন গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।

এর আগে ১ সেপ্টেম্বর লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফেরেন। তাঁরাও দেশটির বিভিন্ন বন্দিশালায় আটক ছিলেন।

ফলে চলতি সেপ্টেম্বর মাসেই লিবিয়া থেকে বন্দিশালায় থাকা মোট ৩৪২ বাংলাদেশি দেশে ফিরলেন।

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে