Logo
Logo
×

লাইফস্কেপ ।  প্রসপার

এসএসসি পাসেই মার্কিন দূতাবাসে চাকরি

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬। ০১:৪৭ পিএম

আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬। ১৩:৪৮ পিএম

এসএসসি পাসেই মার্কিন দূতাবাসে চাকরি

ঢাকায় মার্কিন দূতাবাসে মেইনটেন্যান্স মেকানিক পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ছবি: সংগৃহীত

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দূতাবাসের মেইনটেন্যান্স মেকানিক (জেনারেটর) পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদ ও যোগ্যতা

মেইনটেন্যান্স মেকানিক (জেনারেটর) পদে আবেদনের জন্য প্রার্থীকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি সরকারি অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেকাট্রনিকস, পাওয়ার অথবা অটোমোবাইল ট্রেডে ন্যূনতম দুই মাসের ভোকেশনাল ট্রেড কোর্স সম্পন্ন থাকতে হবে।

প্রার্থীর ইংরেজি ভাষায় বলা, পড়া ও লেখার সীমিত জ্ঞান থাকতে হবে। একই সঙ্গে বাংলায় বলা, পড়া ও লেখায় ভালো কাজের জ্ঞান প্রয়োজন।

অভিজ্ঞতা যা লাগবে

এই পদে আবেদনের ক্ষেত্রে প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রার্থীর বড় বাণিজ্যিক ভবন, হাসপাতাল, কলেজ ক্যাম্পাস অথবা জেনারেটর ও ইউটিলিটি কোম্পানিতে প্রাইম বা স্ট্যান্ডবাই পাওয়ার জেনারেটর পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

এর মধ্যে ১০০০ কেভিএ বা তার বেশি ক্ষমতার জেনারেটরে কাজ করার অন্তত দুই বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

বেতন ও চাকরির ধরন

মেইনটেন্যান্স মেকানিক (জেনারেটর) পদে নির্বাচিত প্রার্থীর মাসিক বেতন ৭২ হাজার ২০০ টাকা। এটি পূর্ণকালীন ও স্থায়ী চাকরি। কর্মস্থল ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

আবেদনের সময়সীমা

যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে ঢাকায় মার্কিন দূতাবাসের চাকরির ওয়েবসাইটে।

প্রতিষ্ঠান: মার্কিন দূতাবাস, ঢাকা

পদ: মেইনটেন্যান্স মেকানিক (জেনারেটর)

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর

বেতন: ৭২,২০০ টাকা মাসিক

কর্মস্থল: ঢাকা

আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন দূতাবাসের চাকরির বিজ্ঞপ্তি ও আবেদন:  ক্লিক করুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে