Logo
Logo
×

হুক ।  ভাবনা

টিকে থাকতে যে স্কিলটি আপনার সবার আগে দরকার

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬। ০৬:৪৫ পিএম

আপডেট: ৩০ আগস্ট ২০২৬। ১৮:১৪ পিএম

টিকে থাকতে যে স্কিলটি আপনার সবার আগে দরকার

আমরা কি কখনো ভেবেছি, মাত্র কয়েক বছর আগেও যা ছিল কল্পনা, আজ তা আমাদের হাতের মুঠোয়? বর্তমান সময়ে এসে আমরা এক নতুন ডিজিটাল বিপ্লবের সাক্ষী হচ্ছি। এখনকার জব মার্কেট কেবল গতানুগতিক ডিগ্রিধারীদের জন্য নয়, বরং আগামীর পৃথিবী তাদের যারা ‘প্রম্পট ইঞ্জিনিয়ারিং’ এবং এআই’কে নিয়ন্ত্রণ করতে জানেন।

প্রম্পট ইঞ্জিনিয়ারিং আসলে কী? এ প্রশ্নের এক কথায় সহজ উত্তর হলো- এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে কথা বলার সঠিক ভাষাই হলো প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এআই’র কাছে বিশাল জ্ঞান আছে, কিন্তু আপনি তাকে ঠিক কী নির্দেশ দিচ্ছেন এবং কীভাবে দিচ্ছেন, তার ওপর ভিত্তি করেই সে আপনাকে রেজাল্ট দেয়। সঠিক ‘কমান্ড’ বা ‘প্রম্পট’ দিয়ে এআই’র কাছ থেকে সেরা আউটপুট বের করে আনার জাদুকরী কৌশলই হলো এই স্কিল।

এই স্কিলটি শেখা আপনার জন্য এখন প্রয়োজনীয় কারণ অকল্পনীয় গতিতে সমস্যা সমাধান আপনি পেয়ে যাবেন। আগে যে রিসার্চ বা ডেটা অ্যানালাইসিস করতে আপনার কয়েক দিন লাগত, সঠিক প্রম্পট ব্যবহারের মাধ্যমে এআই এখন আপনাকে তা কয়েক সেকেন্ডের মধ্যে করে দিচ্ছে। এটি আপনার কাজের গতি বাড়িয়ে দেবে বহুগুণ।

গ্লোবাল মার্কেট প্লেসে হাই-পেয়িং জব বর্তমানে আপওয়ার্ক, ফাইবার বা লিঙ্কডইনের মতো প্লাটফর্মগুলোতে ‘এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং’ হিসেবে আলাদা ক্যাটাগরি তৈরি হয়েছে। দক্ষ প্রম্পট ইঞ্জিনিয়ারদের চাহিদা এখন আকাশচুম্বী এবং তাদেও বেতন-ভাতা অনেক অভিজ্ঞ প্রফেশনালদের চেয়েও অনেক বেশি।

আপনি গ্রাফিক ডিজাইনার হন, কন্টেন্ট রাইটার কিংবা ক্রিয়েটর হন কিংবা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন, আপনাকে সব সময় মাথায় রাখতে হবে এআই আপনার প্রতিযোগী নয়, বরং আপনার সবচেয়ে শক্তিশালী সহকারী। যে ব্যক্তি এআই’কে কমান্ড দিয়ে নিজের কাজ অটোমেট করতে শিখবে, সেই ব্যক্তি প্রতিযোগিতায় সবার চেয়ে এগিয়ে থাকবে।

আজ থেকে এক থেকে দেড় যুগ আগে কম্পিউটার জানা যেমন জরুরি ছিল, তেমনি বর্তমান সময়ে টিকে থাকতে হলে এআই’র সাথে কাজ করতে জানা ঠিক ততটাই অপরিহার্য। নয়তো আপনি পিছিয়ে যাবেন বহুগুন। যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে আপডেট রাখাই হলো আসল স্মার্টনেস।

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে