Logo
Logo
×

ভিজ্যুয়াল ।  ভিডিও

ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬। ০৮:৪৩ পিএম

আপডেট: ১৪ নভেম্বর ২০২৬। ১৭:০২ পিএম

বাংলাদেশের বাণিজ্য মানচিত্রে বড় পরিবর্তন। দীর্ঘ ১৬ বছর পর ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার হয়েছে যুক্তরাষ্ট্র। প্রথম অবস্থানে এখনো রয়েছে চীন।

কিন্তু কীভাবে এত দ্রুত বদলে গেল এই সমীকরণ? কেন যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন, তুলা ও জ্বালানি আমদানি বাড়াচ্ছে বাংলাদেশ? এর পেছনে কতটা বাজারের চাহিদা, আর কতটা শুল্কনীতি, বাণিজ্যচুক্তি ও কূটনৈতিক হিসাব?

এই ভিডিওতে বিশ্লেষণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধির কারণ, ভারতের সঙ্গে বাণিজ্য কমে যাওয়ার প্রেক্ষাপট এবং নতুন এই বাণিজ্য সমীকরণে বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি।

গত অর্থবছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি হয়েছে ৯১১ কোটি ডলারের পণ্য, বিপরীতে আমদানি ৩৫৬ কোটি ডলার যার ফলে বাংলাদেশের বড় বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে। একই সময়ে ভারত থেকে আমদানি ও ভারতে রপ্তানি দুটিই কমেছে। অন্যদিকে চীন এখনো বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার এবং শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতির অন্যতম প্রধান উৎস।

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য সম্পর্ক বাংলাদেশের রপ্তানির জন্য কতটা সুবিধা তৈরি করবে? দূরত্বের কারণে বাড়তি পরিবহন ব্যয় কি সেই সুবিধা কমিয়ে দেবে? ভারতের কাছ থেকে তুলনামূলক কম খরচে কাঁচামাল পাওয়ার সুবিধা কমে গেলে দেশের শিল্পে কী প্রভাব পড়তে পারে?

বাংলাদেশের বাণিজ্যের এই নতুন সমীকরণ, যুক্তরাষ্ট্রের উত্থান, ভারতের অবস্থান পরিবর্তন এবং চীনের আধিপত্য সবকিছুর বিস্তারিত বিশ্লেষণ দেখুন এই ভিডিওতে।

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে