Logo
Logo
×

ভিজ্যুয়াল ।  রিলস

জাপানকে ৫ খাতে চায় বাংলাদেশ

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬। ০৩:২০ পিএম

আপডেট: ৩১ অক্টোবর ২০২৬। ১৫:২০ পিএম

গাড়ি উৎপাদন থেকে শুরু করে মহাকাশ প্রযুক্তি—বাংলাদেশের পাঁচটি গুরুত্বপূর্ণ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের সঙ্গে আগামী ৩০ থেকে ৫০ বছরের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তোলার লক্ষ্য তুলে ধরেছেন তিনি।

জাপানের রাজধানী টোকিওতে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী পাঁচটি অগ্রাধিকার খাতের কথা উল্লেখ করেন।

খাতগুলো হলো মোটরযান উৎপাদন, জ্বালানি, প্রযুক্তি ও মহাকাশ, উচ্চগতির রেল যোগাযোগ এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ।

এসব খাতে জাপানি কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

এরই মধ্যে জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য ২০২৯ সালের মধ্যে উৎপাদন কার্যক্রম শুরু করা।

বর্তমানে বাংলাদেশে প্রায় ৩৫০টি জাপানি কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। তবে দেশে জাপানের প্রত্যক্ষ বিনিয়োগের পরিমাণ এখনো ৫০ কোটি মার্কিন ডলারের কম।

বাংলাদেশ সরকার জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ককে আরও বিস্তৃত করতে চায়। বিশেষ করে শিল্প উৎপাদন, প্রযুক্তি, অবকাঠামো ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে নতুন বিনিয়োগ আকর্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

আগামী ৩০ থেকে ৫০ বছরের জন্য দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তোলাই বাংলাদেশের লক্ষ্য।

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে