সেপ্টেম্বরে দেশে সাধারণ মূল্যস্ফীতি সামান্য বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে সাধারণ মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ০৮ শতাংশীয় পয়েন্ট।
মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সেপ্টেম্বর মাসের হালনাগাদ মূল্যস্ফীতির তথ্যে এ চিত্র উঠে এসেছে।
খাদ্যপণ্যের মূল্যস্ফীতিও সেপ্টেম্বরে বেড়েছে। এ মাসে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭ দশমিক ২২ শতাংশে, যা আগস্টে ছিল ৭ দশমিক ০২ শতাংশ। এক মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ২০ শতাংশীয় পয়েন্ট।
তবে গত বছরের একই সময়ের তুলনায় খাদ্য মূল্যস্ফীতি এখনো কিছুটা কম। ২০২৫ সালের সেপ্টেম্বরে খাদ্য খাতে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৬৪ শতাংশ।
অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি সামান্য কমেছে। সেপ্টেম্বরে এ খাতে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। আগস্টে এই হার ছিল ৯ দশমিক ৩২ শতাংশ।
তবে বছরওয়ারি হিসাবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়েছে। গত বছরের সেপ্টেম্বরে এ খাতে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৯৮ শতাংশ।
সর্বশেষ হিসাবে দেখা যাচ্ছে, সামগ্রিক মূল্যস্ফীতির বৃদ্ধিতে খাদ্যপণ্যের দাম বড় ভূমিকা রেখেছে। বিপরীতে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার মাসওয়ারি হিসাবে সামান্য কমেছে।