প্রিন্ট: ২২ নভেম্বর ২০২৬, ০৫:১৬ এএম
আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমার সঙ্গে সমন্বয় করে দেশের বাজারেও দাম কমানো হয়েছে। ছবি: বাংলাবাজার ক্রিয়েটিভ
দেশের বাজারে সোনার দাম আরও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। দুই দিনের ব্যবধানে সবচেয়ে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে। এতে প্রতি ভরির নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।
রবিবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। একই সঙ্গে অন্যান্য মানের সোনার দামও কমানো হয়েছে।
এ নিয়ে দুই সপ্তাহের ব্যবধানে চার দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে মোট ১০ হাজার ৪৩৯ টাকা কমল।
বাজুসের সভাপতি এনামুল হক খান দোলন জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমার সঙ্গে সমন্বয় করে দেশের বাজারেও দাম কমানো হয়েছে।
তিনি বলেন, দেশের সোনার বাজার বিশ্ববাজারের ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে বা কমলে তার সঙ্গে সমন্বয় করেই স্থানীয় বাজারে দাম নির্ধারণ করা হয়। বর্তমানে বিশ্ববাজার নিম্নমুখী থাকায় দেশের বাজারেও দাম কমানো হচ্ছে।
এর আগে ১৩ অক্টোবর ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। এরপর ২২ অক্টোবর কমে ১ হাজার ৬৯১ টাকা এবং ২৩ অক্টোবর ২ হাজার ১৫৮ টাকা। সবশেষ রবিবার কমানো হলো আরও ৩ হাজার ৩২৪ টাকা। এর আগে ৯ অক্টোবর এই মানের সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছিল।
নতুন দামে কত
বাজুসের নতুন দর অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট সোনার প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ১৮ হাজার ৯৩৫ টাকায়। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে এর দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।
২১ ক্যারেট সোনার প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৩৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকায় বিক্রি হচ্ছে।
এর আগে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
সে হিসাবে ২১ ক্যারেট সোনার দাম ভরিতে ৩ হাজার ১৫৯ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৬৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমেছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা বিশুদ্ধ সোনার দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববাজারেও দরপতন
আন্তর্জাতিক বাজারে চলতি বছরের জানুয়ারিতে সোনার দাম রেকর্ড উচ্চতায় উঠেছিল। এরপর ওঠানামার মধ্যে সাম্প্রতিক দিনগুলোতে দাম আবার কমেছে।
শুক্রবার আন্তর্জাতিক বাজারে প্রতি ট্রয় আউন্স সোনার দাম ৪ হাজার ডলারের নিচে নেমে যায়। লেনদেন শেষে প্রতি আউন্স সোনার দাম ছিল প্রায় ৩ হাজার ৯৯৬ ডলার।
বিশ্ববাজারে সোনার দর কমার পেছনে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় কাজ করছে।
সোনার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। হলমার্ক করা ২২ ক্যারেট রুপার প্রতি গ্রাম ৩৩০ টাকা। সে হিসাবে প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৮৪৯ টাকা।