Logo
Logo
×

খবর ।  স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও দুইজনের প্রাণহানি

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬। ০৬:১৪ পিএম

আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬। ১৮:৫৭ পিএম

ডেঙ্গুতে আরও দুইজনের প্রাণহানি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৬ জন।

এক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর শনিবার এসব তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১৪৩ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া দুজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার।

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ২৭৬ জনে।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে