Logo
Logo
×

খবর ।  বিদেশ

দলবল নিয়ে আল-আকসা মসজিদের সামনে প্রার্থনা করলেন নেতানিয়াহু

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬। ০৩:৪২ পিএম

দলবল নিয়ে আল-আকসা মসজিদের সামনে প্রার্থনা করলেন নেতানিয়াহু

মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণে গিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মসজিদে সরাসরি প্রবেশ না করলেও তিনি সেখানকার ওয়েস্টার্ন ওয়ালে প্রার্থনা করেন।

নেতানিয়াহু ছাড়াও তার সরকারের অন্যান্য মন্ত্রীরাও আল-আকসা প্রাঙ্গণে গিয়েছিলেন। এ সময় নেতানিয়াহুর সঙ্গে আরও কয়েক হাজার ইসরায়েলি ইহুদি ছিলেন।

এ ঘটনার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা বলেছে, আল-আকসা মসজিদ মুসলিমদের। এখানে ইহুদিরা নিজেদের অধিকার চাপিয়ে দিতে পারে না।

আল-আকসা মসজিদের ওয়েস্টার্ন ওয়ালকে ইহুদিরা পবিত্র স্থান হিসেবে বিবেচনা করে। তাদের ধর্মীয় অনুষ্ঠান ইয়ুম কিপ্পুর উপলক্ষ্যে অনেক ইহুদি সেখানে জড়ো হন। নেতানিয়াহুও এ উপলক্ষ্যে সেখানে যান।

নেতানিয়াহু ওয়েস্টার্ন ওয়ালে তার প্রার্থনায় গাজায় গণহত্যা চালানো ইসরায়েলের সেনাবাহিনীর মঙ্গল কামনা করেন। এ ছাড়া ইসরায়েলিদের তিনি ইহুদি নতুন বর্ষের শুভেচ্ছা জানান। সূত্র: আনাদোলু

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে