Logo
Logo
×
ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়াল, হাসপাতালে ১৮৬৮

হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন ডেঙ্গু রোগী। ছবি: সংগৃহীত

খবর ।  স্বাস্থ্য

ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়াল, হাসপাতালে ১৮৬৮

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬। ০৬:৫৬ পিএম

আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬। ১৮:৫৭ পিএম

দেশে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৮৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০১ জনে।

অধিদপ্তর আরও জানিয়েছে, নতুন মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুজন মারা গেছে। এ ছাড়া সিটি করপোরেশনের বাইরে বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে এবং চট্টগ্রাম বিভাগে দুজনের মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট ৬৭ হাজার ৩৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে ৬২ হাজার ১১৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে