Logo
Logo
×

খবর ।  প্রবাস

কুয়েতে চার গাড়ির সংঘর্ষে বাংলাদেশি ডেলিভারি কর্মী নিহত

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬। ০১:১৫ পিএম

কুয়েতে চার গাড়ির সংঘর্ষে বাংলাদেশি ডেলিভারি কর্মী নিহত

কুয়েতের আদান এলাকায় চারটি গাড়ির সংঘর্ষে বাংলাদেশি এক ডেলিভারি কর্মী নিহত হয়েছেন। মোটরসাইকেলে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বুধবার (২৮ অক্টোবর) কুয়েতের আদান এলাকার একটি অভ্যন্তরীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিহত বাংলাদেশি যুবক পেশায় ডেলিভারি কর্মী ছিলেন। তার জন্ম ২০০২ সালে। তবে এখন পর্যন্ত তার নামসহ বিস্তারিত পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার সময় ওই বাংলাদেশি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। একপর্যায়ে চারটি গাড়ির সংঘর্ষের মধ্যে পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে তাকে উদ্ধার করে আদান হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপারেশনস রুমের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় এক কুয়েতি নাগরিকও আহত হয়েছেন। তার জন্ম ১৯৮১ সালে।

চিকিৎসা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আহত কুয়েতি নাগরিকের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এ ছাড়া সংঘর্ষের কারণে সড়কের পাশে পার্ক করে রাখা আরও দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং নিহত বাংলাদেশি কর্মীর বিস্তারিত পরিচয় সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে