Logo
Logo
×

খবর ।  দেশ

গোপালগঞ্জে বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬। ০১:১৬ পিএম

গোপালগঞ্জে বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের চাকার নিচে চলে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মো. তৌহিদুল ইসলাম (৩০) ও রিফাত সরদার (২৫)। তাদের বাড়ি খুলনা জেলার শিরোমণি এলাকায়।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মুনতাসির মাহমুদ জানান, ঢাকা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা বলেশ্বর পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের ধাক্কায় মোটরসাইকেলটি বাসের চাকার নিচে পড়ে যায়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মালেক আলী সরকার জানান, দুর্ঘটনাস্থল থেকে নিহত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধারকাজ শেষে ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে