Logo
Logo
×

খবর ।  দেশ

৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুর–১০ আবার অবরোধ

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬। ০১:৩৪ পিএম

৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুর–১০ আবার অবরোধ

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর–১০ নম্বর গোলচত্বর এলাকায় আবারও সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে এই অবরোধ শুরু হয়।

মিরপুরের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা একত্র হয়ে সড়কে অবস্থান নেন। এতে মিরপুর–১০ নম্বর মোড় ও আশপাশের এলাকায় যান চলাচল বিঘ্নিত হয়।

মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম জানিয়েছেন, বেতন বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) একই দাবিতে মিরপুর–১০ নম্বর গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করেছিলেন পোশাকশ্রমিকেরা।

সেদিনও সকাল ১০টা থেকে শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবি জানান। এতে এলাকায় তীব্র যানজট তৈরি হয়।

দুই দিন পর একই দাবিতে আবারও মিরপুর–১০ নম্বর এলাকায় সড়কে নেমেছেন পোশাকশ্রমিকেরা।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে