প্রিন্ট: ২১ অক্টোবর ২০২৬, ০৮:১০ এএম
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরির্দশন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিআইডি
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনে গিয়ে এক চিকিৎসককে নিজের কক্ষে ধূমপান করতে দেখে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ওই চিকিৎসকের কক্ষ অপরিচ্ছন্ন থাকায় তাকে বরখাস্তের নির্দেশ দেন তিনি। পরে সংশ্লিষ্ট চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে শিশু হাসপাতাল পরিদর্শনের সময় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু।
তিনি জানান, প্রধানমন্ত্রী শিশু হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে এক চিকিৎসককে নিজের কক্ষে ধূমপান করতে দেখেন। পাশাপাশি কক্ষটির অপরিচ্ছন্ন পরিবেশও তার নজরে আসে। এতে অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সরকারপ্রধান।
উপপ্রেস সচিবের দেওয়া তথ্য অনুযায়ী, ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করতে শনিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
দিনের শুরুতে তিনি উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে যান। সেখানে হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেন।
এরপর রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখেন তিনি। দুপুরে আগারগাঁওয়ের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে পৌঁছান প্রধানমন্ত্রী।
হাসপাতালটিতে প্রবেশের পর বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন তিনি। এ সময় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ, হাসপাতালের ব্যবস্থাপনা এবং সার্বিক পরিচ্ছন্নতার বিষয়গুলো পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে যান প্রধানমন্ত্রী। সেখানে ওই চিকিৎসককে ধূমপান করতে দেখেন তিনি। কক্ষটিও অপরিচ্ছন্ন অবস্থায় ছিল।
স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ভেতরে একজন চিকিৎসকের ধূমপান এবং অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
এরপর তিনি হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশের পর সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পরিদর্শনকালে হাসপাতালের স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন সরকারপ্রধান।
তিনি হাসপাতালের সব বিভাগে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর জোর দেন।
ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণ ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা যাচাইয়ের অংশ হিসেবেই শনিবার বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।