চলতি সেপ্টেম্বর মাসের ২৫ তারিখ থেকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এরই মধ্যে হামের টিকার একটি বড় চালান দেশে এসেছে। চলতি মাসের ১৭ তারিখ আরেকটি চালান আসবে। হামে মৃত্যুতে বর্তমান সরকারের কোনো দায় নেই বলে দাবি করেন তিনি।
ডেঙ্গু নিয়ে মন্ত্রী জানান, যে দেশে প্রতি গজে পানি জমে থাকে, সে দেশে মশা আটকানো সম্ভব না। ঢাকার বাইরে প্রতি হাসপাতালে ডেঙ্গুর ব্যবস্থা আছে। কিন্তু ডেঙ্গু হলেই সবাই ঢাকায় চলে আসে।
অনেক রোগীর অভিযোগ ডাক্তাররাই ঢাকাতেই পাঠিয়ে দেয়, এমন অভিযোগের বিষয়ে মন্ত্রী জানান, ডাক্তারদের মধ্যেও একটা ভীতি কাজ করে বলে তারা ঢাকায় রোগী পাঠিয়ে দেয়।