Logo
Logo
×

খবর ।  বিদেশ

ইয়েমেনে সৌদি আরবের হামলায় নারী ও শিশুসহ নিহত ৬

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬। ০৩:৪৯ পিএম

আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬। ১৮:২৫ পিএম

ইয়েমেনে সৌদি আরবের হামলায় নারী ও শিশুসহ নিহত ৬

ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ লোহিত সাগরীয় বন্দরনগরী মোখায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। মঙ্গলবার হুথি-সমর্থিত সংবাদ সংস্থা সাবা এ তথ্য জানিয়েছে।

সাবা জানিয়েছে, নিহতদের মধ্যে দুই শিশু ও এক নারী রয়েছেন। আহতদের মধ্যে এক শিশু ও একজন নারীও রয়েছেন।

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্যাপক অভিযান চালিয়ে ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল দখলের চেষ্টা করছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখাও রয়েছে। হুথিদের এই অগ্রযাত্রা ঠেকাতে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারও পালটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে।

এদিকে হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন ইয়েমেনের শাসক পরিষদের প্রধান রাশাদ আল-আলিমি। সোমবার আল-আলিমির কার্যালয়ের এক কর্মকর্তা এএফপিকে জানান, এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রোববার তিনি ফোনে কথা বলেছেন।

তবে ট্রাম্প সামরিক সহায়তার কোনো প্রতিশ্রুতি দেননি বলে ওই কর্মকর্তা জানান। সংকটে থাকা ইয়েমেন সরকারের প্রতি সংহতি জানানোই এর মূল উদ্দেশ্য ছিল বলে তিনি জানান।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও হুথিদের বিরুদ্ধে হামলা চালানোর জন্য ট্রাম্পকে চাপ দিয়েছেন।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে