প্রিন্ট: ২২ নভেম্বর ২০২৬, ০৫:১৫ এএম
ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহকারীদের সর্বোচ্চ ২ কোটি মার্কিন ডলার বা প্রায় ২৫০ কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তথ্যদাতার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই পুরস্কারের ঘোষণা দেয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে সেন্টকম জানায়, মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির মাধ্যমে পুরস্কারের অর্থ দেওয়া হবে।
ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা, সরঞ্জাম, বিজ্ঞানী, গবেষক এবং অন্যান্য ব্যক্তির বিষয়ে তথ্য চাওয়া হয়েছে।
তবে কোন ধরনের তথ্যের জন্য সর্বোচ্চ ২ কোটি ডলার পাওয়া যাবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো শর্ত প্রকাশ করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ১৯৮৪ সালে ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচি চালু করা হয়।
এই কর্মসূচির আওতায় তথ্য সরবরাহকারীদের আর্থিক পুরস্কারের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নিরাপদ স্থানে স্থানান্তরের সুযোগও দেওয়া হয়।
ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে উদ্বেগ
মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নিরাপত্তাসংক্রান্ত বাধ্যবাধকতা যথাযথভাবে অনুসরণ করছে না। ফলে দেশটির পারমাণবিক কার্যক্রমের ওপর প্রয়োজনীয় নজরদারি চালাতে পারছে না সংস্থাটি।
বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত সেন্ট্রিফিউজসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের উৎপাদন ও মজুত সম্পর্কে ধারাবাহিক তথ্য পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে ওয়াশিংটন।
এ পরিস্থিতিতে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, স্থাপনা ও সরঞ্জাম সম্পর্কে তথ্য সংগ্রহে নতুন করে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র।
এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছেন, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার ফলে দেশটির পারমাণবিক কর্মসূচি কার্যত সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
ইরানের সঙ্গে আলোচনা চলছে, দাবি ট্রাম্পের
শুক্রবার রাতে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে বক্তব্য দেওয়ার সময় ইরান পরিস্থিতি নিয়ে আবারও মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
তার দাবি, যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হামলা না চালালে ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়ত।
ট্রাম্প বলেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে দেশটি তা ব্যবহার করত। এর ফলে পুরো মধ্যপ্রাচ্য ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে পারত বলেও দাবি করেন তিনি।
আট মাস ধরে চলা যুদ্ধে ইরানের অর্থনীতি ও সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
তার ভাষ্য অনুযায়ী, এই পরিস্থিতিতে ইরান এখন সংঘাত বন্ধে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।
ট্রাম্প জানান, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছে।
তিনি বলেন, ‘আমরা এখন তাদের সঙ্গে আলোচনা করছি। তারা একটি চুক্তি করতে চায়।’
ইরানের পারমাণবিক কর্মসূচি প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে ট্রাম্প দাবি করলেও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহে নতুন পুরস্কার ঘোষণা করেছে তার প্রশাসন।
তবে এই ঘোষণার পর ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়ার তথ্য পাওয়া যায়নি।