Logo
Logo
×

ভিজ্যুয়াল ।  ভিডিও

প্রথম খণ্ড

বিশ্ব বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৭টি সমুদ্রপথ

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬। ০৫:০০ পিএম

আপডেট: ১০ অক্টোবর ২০২৬। ১৭:০৭ পিএম

হরমুজ, মালাক্কা কিংবা সুয়েজ—কৌশলগত এসব সমুদ্রপথে বাধা তৈরি হলে কেন বাড়ে তেল ও নিত্যপণ্যের দাম? বিশ্ব বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং পরাশক্তির প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ৭টি জলপথ নিয়ে এবারের বিশ্লেষণ।

এই ভিডিওতে জানুন হরমুজ প্রণালির জ্বালানি বাণিজ্য, চীনের ‘মালাক্কা ডাইলেমা’, লোহিত সাগর ও সুয়েজের সংকট, দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান প্রণালির গুরুত্ব। থাকছে পানামা খাল এবং বসফরাস–দার্দানেলেস ঘিরে বাণিজ্য ও ভূরাজনীতির হিসাব।

দূরের সমুদ্রপথের সংকট কীভাবে আপনার দৈনন্দিন খরচে প্রভাব ফেলে? কেন এসব পথের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে শক্তিধর দেশগুলো? বিস্তারিত দেখুন ভিডিওতে।

আপনার মতে, কোন জলপথটি বিশ্ব অর্থনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? কমেন্টে জানান। এমন আরও ব্যাখ্যামূলক ভিডিও পেতে বাংলাবাজারের সঙ্গে থাকুন।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে