Logo
Logo
×

খবর ।  দেশ

গাজীপুরে সড়কে ঝরল মা-ছেলেসহ চারজনের প্রাণ

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬। ০৬:৫৮ পিএম

গাজীপুরে সড়কে ঝরল মা-ছেলেসহ চারজনের প্রাণ

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে মা ও ছেলেসহ চারজন নিহত হয়েছেন। এ ছাড়া আরও দুইজন আহত হয়েছেন।

উপজেলার ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর এলাকায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, শ্রীপুরের মাওনা থেকে পাঁচজন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। কাঞ্চনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে।

দুর্ঘটনাস্থলেই ফিরোজা বেগমসহ দুইজন নিহত হন। আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আসাদুল মারা যান। পরে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নেওয়ার পর মারা যান নাসিমা বেগম। নিহত নাসিমা বেগম ও আসাদুল সম্পর্কে মা-ছেলে। নিহত আরেক ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

দুর্ঘটনার পর সড়কটিতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানিয়েছেন, কাভার্ড ভ্যানচালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। সূত্র: ইউএনবি

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে