প্রিন্ট: ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪২ এএম
মা-বাবার একমাত্র ছেলে আবদুল আলিম (৩৫) পেশায় কাস্টমস কর্মকর্তা। তাই ছেলের জন্য পাত্রী দেখা শুরু করেছিলেন মা-বাবা। আজ সোমবার পাত্রী দেখতে যাওয়ার কথা ছিল। তবে গতকাল রবিবার রাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আলিম।
সিলেট কাস্টমসে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন আলিম। তার পৈতৃক বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাটে। তবে মিরসরাইয়ের বারাইয়ারহাট পৌরসভা এলাকায় থাকত পরিবার।
রবিবার রাত ৮টার দিকে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে ফেনীর লালপোল এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে আলিমের মৃত্যু হয়। পরিবারের সদস্যরা জানান, বিয়ের পাত্রী দেখার জন্য কর্মস্থল থেকে ছুটি নিয়ে সেই বাসে বাড়িতে ফিরছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলিম যে বাসটিতে ছিলেন এর সামনেই ছিল একটি ট্রাক। দ্রুতগতিতে বাসটি যখন চলছিল, তখন সামনে থাকা ট্রাকটি হঠাৎ ব্রেক কষে। এ সময় বাসচালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। বাসটি সড়ক বিভাজকের ওপর উঠে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আলিমের। আহত হন বাসের আরও অন্তত ১০ যাত্রী।
আলিমের লাশ উদ্ধার করে ফেনীর মহিপাল হাইওয়ে থানায় নেওয়া হয়। পরিচয় শনাক্তের পর স্বজনদের খবর দেয় পুলিশ। এরপর ছেলের লাশ নিতে থানায় ছুটে আসেন আলিমের বাবা মো. আবদুল কাদের। রাত ৩টার দিকে লাশ নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন তারা।

দুর্ঘটনাকবলিত বাস। ছবি: সংগৃহীত
আলিমের খালাতো ভাই আরিফুল ইসলাম জানান, আলিমের ভাই নেই, কেবল এক বোন রয়েছে। সাত-আট বছর আগে বোনের বিয়ে হয়। আলিমের বাবা বন বিভাগে চাকরি করতেন। চাকরির সুবাদে আগে চট্টগ্রাম নগরে থাকতেন তারা। তবে অবসরের পর তার বাবা বারাইয়ারহাট পৌরসভায় নতুন একটি বাড়ি করেন। সেখানেই আলিমের মা-বাবা থেকে আসছিলেন।
আরিফুল ইসলাম বলেন, আলিমের জন্য পাত্রী খোঁজা হচ্ছিল। আজ তার পাত্রী দেখতে যাওয়ার কথা ছিল। তাই ছুটি নিয়ে কর্মস্থল থেকে বাড়িতে ফিরছিলেন।
আলিমের আরেক খালাতো ভাই হারুনুর রশিদ বলেন, মহা ধুমধাম করে ছেলের বিয়ের আয়োজন করবেন এমনটাই আশা ছিল আলিমের বাবার। তবে ছেলের মৃত্যুতে তিনি বাক্রুদ্ধ হয়ে পড়েছেন। তার মাও বারবার মূর্ছা যাচ্ছেন। আজ ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুরে নানার বাড়িতে আলিমের জানাজা ও লাশ দাফন হয়েছে।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন বলেন, আলিমের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি চেয়েছিলেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশটি হস্তান্তর করা হয়।
তিনি বলেন, ‘দুর্ঘটনার পর বাসটি থানা হেফাজতে রাখা হয়েছে। তবে ট্রাকটি ঘটনাস্থলে গিয়ে পাওয়া যায়নি। সেটি শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’