প্রিন্ট: ২১ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ এএম
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়া দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের আগেই সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে দিল্লি বিমানবন্দরে একটি উড়োজাহাজ থেকে নামার পর অভিজিৎ দীপকেকে আটক করা হয়। তার সঙ্গে থাকা সৌরভ দাশ ও আশুতোষ রাঙ্কারা নামের আরও দুজনকেও পুলিশ হেফাজতে নেয়।
মুম্বাই থেকে আসা তাদের উড়োজাহাজটি সকাল ১০টা ১৯ মিনিটের দিকে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে। বিমান নামার আগেই নারী সদস্যসহ পুলিশের একটি দল সেখানে অবস্থান করছিল।
উড়োজাহাজে থাকা অবস্থায় সিজেপি নেতারা ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচার করেন। সেই সম্প্রচারে তাদের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটির দৃশ্যও দেখা যায়। আটক হওয়ার সময় অভিজিৎ ও তার সঙ্গীরা ‘ভারতমাতা কি জয়’ স্লোগান দেন।
অভিজিৎ দীপকে সরাসরি সম্প্রচারে জানান, গ্রেপ্তার বা আটকের আশঙ্কা জেনেই তিনি দিল্লিতে এসেছেন। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ঘোষিত কর্মসূচিতে অংশ নেওয়ার অবস্থান থেকেও তিনি সরে আসেননি।
এর আগে হরিয়ানার গুরুগ্রামের সেক্টর ৫৬-এর বাসা থেকে ইউটিউবার ধ্রুব রাঠীকে আটক করা হয়। যন্তর মন্তরে সিজেপির ঘোষিত সমাবেশে যোগ দেওয়ার জন্য তিনি দিল্লির কাছাকাছি অবস্থান করছিলেন।
ধ্রুব রাঠী চলতি সপ্তাহের শুরুতে জার্মানি থেকে ভারতে ফেরেন। ৮ অক্টোবর বেঙ্গালুরুতে সিজেপির একটি সমাবেশেও তিনি অংশ নিয়েছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার বড় অনুসারী রয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইউটিউবে তার সাবস্ক্রাইবার প্রায় ৩ কোটি ৩০ লাখ, ইনস্টাগ্রামে অনুসারী প্রায় ১ কোটি ৯২ লাখ এবং এক্সে ৩৩ লাখের বেশি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বিভিন্ন নীতি ও সিদ্ধান্তের সমালোচনা করে দীর্ঘদিন ধরে ভিডিও তৈরি করে আসছেন ধ্রুব রাঠী। ফলে তার আটক হওয়ার খবরও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অন্যদিকে অভিজিৎ দীপকে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং নির্বাচনী ব্যবস্থার সংস্কারের দাবিতে শনিবার যন্তর মন্তরে সংগঠনটি বিক্ষোভের ডাক দিয়েছে।
এই কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে এরই মধ্যে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সমাবেশের আগেই সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচিত সমর্থকদের আটকের ঘটনায় আন্দোলন ঘিরে উত্তেজনা আরও বেড়েছে।