প্রিন্ট: ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ এএম
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে রাজধানীতে পোশাকশ্রমিকদের আন্দোলন চলছে। ছবি: টিবিএস
পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়ে আন্দোলনরত শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেছেন, শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ও অধিকারের বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। এরই অংশ হিসেবে পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে রাজধানীতে পোশাকশ্রমিকদের আন্দোলন চলছে। রোববারও মিরপুরে শ্রমিকদের অবরোধের মধ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
মিরপুরে অবরোধ চলাকালেই সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ন্যূনতম মজুরি বোর্ড এবং পোশাকশিল্প খাতের শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য আলাদা বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রমমন্ত্রী।
শ্রমমন্ত্রী বলেন, “দাবি ছিল তাদের মজুরি বোর্ড, আজকে তাদের মজুরি বোর্ড গঠন করা হল। তাদের দেওয়া প্রতিনিধিত্বকারী সদস্যকে নিয়ে তো বোর্ড গঠন করা হল। এখন তারা আশা করি রাস্তা ছেড়ে তাদের কলকারখানায় যোগদান করবে।”
ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমানকে। মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুব। শ্রমিকপক্ষের প্রতিনিধি হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে বোর্ডের নিরপেক্ষ সদস্য করা হয়েছে।
এ ছাড়া পোশাকশিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের আলাদা মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম আইন অনুযায়ী ন্যূনতম মজুরি বোর্ডের চার সদস্যের সঙ্গে তৈরি পোশাক খাতের মালিক ও শ্রমিকপক্ষের একজন করে প্রতিনিধি যুক্ত করা হয়েছে।
মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে এই বোর্ডে রয়েছেন তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এবিএম সামছুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
শ্রমমন্ত্রী বলেন, “যারা মজুরি বোর্ডে সদস্য হয়েছেন, তাদের প্রতি আহ্বান থাকবে, দ্রুততম সময়ের মধ্যে তারা বসবেন। তারাই তো শ্রমিক প্রতিনিধি আছেন, মালিক প্রতিনিধি আছেন, তারাই তো আলোচনা করবেন… এখন তাদের ওপর।”
মজুরি বোর্ড গঠনের উদ্যোগের পরও সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাওয়ার পেছনে ‘রাজনৈতিক ইন্ধন’ রয়েছে বলে দাবি করেন শ্রমমন্ত্রী।
তিনি বলেন, শ্রমিকদের কারখানায় থাকার আহ্বান জানিয়ে আগেই রোববার মজুরি বোর্ড গঠনের কথা বলা হয়েছিল। এরপরও কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা এবং আন্দোলন অব্যাহত থাকার প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, কয়েকটি রাজনৈতিক সংগঠন অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে।