Logo
Logo
×

খবর ।  দেশ

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, কভার্ড ভ্যানে আগুন

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬। ০২:৫০ পিএম

আপডেট: ০৩ নভেম্বর ২০২৬। ১২:৪৯ পিএম

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, কভার্ড ভ্যানে আগুন

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। বিক্ষোভ চলাকালে নরসিংহপুর এলাকায় একটি কভার্ড ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতির কারণে আশুলিয়ার বেশির ভাগ পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বেলা সোয়া ১২টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় কভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, নরসিংহপুরে নদী ফিলিং স্টেশনের সামনে সড়কে একটি কভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেয় একদল দুর্বৃত্ত।

তবে অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।

এদিকে শ্রমিকদের বিক্ষোভের কারণে আশুলিয়ার নরসিংহপুর, নিশ্চিন্তপুর ও কাঠগড়া এলাকার অধিকাংশ পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

শিল্প পুলিশের কর্মকর্তা মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে ঠিক কতটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে, সে বিষয়ে শিল্প পুলিশ কিংবা কারখানার মালিকপক্ষের কাছ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে