বৈশ্বিক নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, ভিশনারি ও এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্র্যাকটিশনারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে 'এআইফোরবিটি গ্লোবাল সামিট ২০২৬'-এর প্রথম আলোচনা অনুষ্ঠান শেষ হয়েছে। তিন দিনব্যাপী এই সামিট ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিনে এআই-নেটিভ ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ, লাইভ ডেমো ও রাউন্ড-টেবিল আয়োজন করা হয়। সেখানে ইআরপি ট্রান্সফরমেশন ও এজেন্টিক এআই নিয়ে কথা বলা হয়।
এআইফোরবিটি গ্লোবালের সিইও মাহমুদুল হাসান অনুষ্ঠান উদ্বোধন করেন। তিনি প্রতিষ্ঠানের জন্য স্কেলেবল এআই পরিকাঠামোর ওপর জোর দেন।
এরপর বক্তব্য দেন মেটারমরফোসিসের সিওও সাদিক মোহাম্মদ আলম। তিনি এআই দিয়ে বিশ্বজুড়ে ব্যবসা পরিবর্তনের অভিজ্ঞতা শেয়ার করেন।
ট্রান্সফরমেশন কনসালট্যান্ট মামুন মোরশেদ এন্টারপ্রাইজ এজাইলিটি ও পিএমও গভর্ন্যান্স নিয়ে কথা বলেন। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন।
যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হন সারা করনেট। তিনি দায়িত্বশীল এআই গভর্ন্যান্স ও কৌশল নিয়ে আলোচনা করেন। ঝুঁকি সংবেদনশীল পরিবেশ নিয়ে তিনি নিজের অভিজ্ঞতা জানান।
প্রথম দিনের বড় আকর্ষণ ছিল একটি গোলটেবিল আলোচনা। এর বিষয় ছিল 'সি-লেভেল থিংকিং অ্যাবাউট দ্য এআই-নেটিভ অর্গানাইজেশন'। এতে প্রযুক্তি, কৌশল ও জনবল নিয়ে নতুন ভাবনার কথা বলা হয়।
আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. মো. আবদুর রাজ্জাক। আরও ছিলেন ড. আসিফ নাইমুর রশিদ ও অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন মো. আবুল হোসেন। যুক্ত ছিলেন রফিকুল ইসলাম, মুজতবা সাত্তার অনন্ত ও মার্ক অনুপম মল্লিক।
প্যানেল আলোচনার পর বক্তব্য দেন ড. পিটার কে. ইউন। তিনি প্রযুক্তি, টেকসইত্ব ও নেতৃত্ব নিয়ে আলোচনা করেন।
অবশেষে সাদিক মোহাম্মদ আলম ও মাহমুদুল হাসান প্রথম দিনের সমাপ্তি টানেন। তারা সাধারণ এআই ব্যবহারের বদলে প্রতিষ্ঠানকে এআই-নেটিভে রূপান্তরের তাগিদ দেন।