Logo
Logo
×

লাইফস্কেপ ।  বায়োম

এআইফোরবিটি গ্লোবাল সামিট: এন্টারপ্রাইজ প্রস্তুতি, কোচিং ও ইআরপি নিয়ে আলোচনা

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬। ০২:১৫ পিএম

এআইফোরবিটি গ্লোবাল সামিট: এন্টারপ্রাইজ প্রস্তুতি, কোচিং ও ইআরপি নিয়ে আলোচনা

এআই, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) ও কোচিং খাতের দেশ-বিদেশের নেতৃস্থানীয় ব্যক্তিদের অংশগ্রহণে শনিবার রাতে শেষ হয়েছে এআইফোরবিটি গ্লোবাল সামিটের দ্বিতীয় দিনের আলোচনা।

এআইয়ের চরম উৎকর্ষের এই সময়ে এন্টারপ্রাইজগুলোর প্রস্তুতি, কোচদের ভূমিকা ও ইআরপির ভবিষ্যৎ নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য উঠে আসে দ্বিতীয় দিনের অনুষ্ঠানে।

সামিটের টেক কী নোট উপস্থাপন করেন বিজনেস এআই ট্রান্সফরমেশন আর্কিটেক্ট ও মেটামরফোসিসের প্রতিষ্ঠাতা এবং চিফ অপারেটিং অফিসার (সিওও) সাদিক এম আলম এবং একই প্রতিষ্ঠানের হেড অব টেকনোলজি ও ওডু সল্যুশন আর্কিটেক্ট নিয়াজ শাহরিয়ার শিশির। তারা স্বয়ংক্রিয় এআই এজেন্ট, মাল্টি এজেন্ট ওয়ার্কফ্লো এবং অনমনীয় ইআরপি ব্যবস্থাকে সক্রিয় ও অভিযোজনমুখী এক্সিকিউশন ইঞ্জিনে রূপান্তরের বিভিন্ন দিক তুলে ধরেন।

এরপর অর্থ ব্যবস্থাপনা নিয়ে বক্তব্য দেন প্রাইম ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এম এম মাহবুব হাসান। তার ইন্ডাস্ট্রি কী নোটে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক আর্থিক ব্যবস্থাপনায় এআইয়ের ব্যবহার নিয়ে আলোচনা হয়।

সিকিউরিটি কী নোটে ডেটা গভর্ন্যান্স ও সাইবার সিকিউরিটি নিয়ে বক্তব্য দেন বাংলাদেশ ফাইন্যান্সের ইভিপি ও সিটিও এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অ্যাডজাংকট ফ্যাকাল্টি ফয়সাল হোসেন। তিনি এআই নেটিভ এন্টারপ্রাইজে আস্থা, নিরাপত্তা ও জবাবদিহি প্রতিষ্ঠা, সার্বভৌম ডেটা কমপ্লায়েন্সের ফ্রেমওয়ার্ক এবং সাইবার স্থিতিস্থাপকতা নিয়ে কথা বলেন।

প্রথম দিনের ধারাবাহিকতায় দ্বিতীয় দিনেও অনুষ্ঠিত হয় গোলটেবিল আলোচনা, যেখানে বক্তারা কোচদের ভূমিকা, অটোমেশনকেন্দ্রিক ভীতি নিরসন ও শিখন উপযোগী প্রতিষ্ঠান গড়ে তোলা নিয়ে অভিজ্ঞতা তুলে ধরেন। এতে অংশ নেন বিজয় ওয়েলনেস ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও পরিচালক জয়া বার্লিন, বিজনেস কোচ ও লিডারশিপ ট্রেইনার কামরুল হাসান, মাস্টার সার্টিফায়েড কোচ (আইসিএফ) শবনম মোস্তারী, আমান গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর (এইচআর) এ বি এম ইউসুফ আলি খান, ট্রান্সফরমেশন কোচ (পিসিসি) আফিয়া পারভীন এবং এন্টারপ্রাইজ অ্যাজাইল কোচ ও কনসালট্যান্ট মামুন মোর্শেদ।

গোলটেবিলের পর এআইয়ের সহায়তায় সিস্টেমস, অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রোডাক্টস (স্যাপ) ট্রান্সফরমেশন নিয়ে বক্তব্য দেন স্যাপ বিশেষজ্ঞ দেবরাজ ভট্টাচার্য। এআই কীভাবে স্যাপ ইকোসিস্টেমকে পুনঃসংজ্ঞায়িত করছে, তা ছিল তার আলোচনার মূল বিষয়।

এরপর এজেন্টিক ইআরপি ইউজ কেইস নিয়ে লাইভ ওয়ার্কশপ পরিচালনা করেন ব্রেইন স্টেশন ২৩-এর সহপ্রতিষ্ঠাতা ও সিইও রাইসুল কবির। তিনি বাস্তব জগতে এজেন্টিক ইআরপির বিভিন্ন প্রয়োগ তুলে ধরেন।

অনুষ্ঠানের সারসংক্ষেপ ও সার্টিফিকেট প্রদানের ঘোষণার মধ্য দিয়ে সামিটের দ্বিতীয় দিনের সমাপ্তি ঘোষণা করেন বিজনেস এআই ট্রান্সফরমেশন আর্কিটেক্ট সাদিক এম আলম এবং এআই ট্রান্সফরমেশন কোচ ও এআইবিটি গ্লোবালের সহপ্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান।

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে