প্রিন্ট: ২২ নভেম্বর ২০২৬, ০৫:১৬ এএম
ভূমিকম্প বিষয়ক সচেতনতা বাড়ানোর বিষয়ে তাগিদ দিয়েছেন তারেক রহমান। ছবি: সংগৃহীত
ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় ঝুঁকিপূর্ণ ও পুরোনো ভবন চিহ্নিত করা, জরুরি উদ্ধার কার্যক্রমের সক্ষমতা বাড়ানো এবং জনসচেতনতা বৃদ্ধিসহ সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি ও করণীয় বিষয়ে আয়োজিত এক সভায় তিনি এসব নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু সভার বিস্তারিত তুলে ধরে জানান, সম্ভাব্য ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি জোরদার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সক্ষমতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, ঢাকাসহ দেশের ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোতে জননিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।
বিশেষ করে ঝুঁকিপূর্ণ ও পুরোনো ভবন শনাক্ত করা, নতুন ভবন নির্মাণে জাতীয় বিল্ডিং কোড অনুসরণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেছেন, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ফায়ার সার্ভিস এবং অন্যান্য জরুরি সেবাদানকারী সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দিয়েছেন তিনি।
হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তায় গুরুত্ব
সভায় হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জামের পর্যাপ্ততা নিশ্চিত করা এবং উদ্ধারকর্মীদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
ভূমিকম্পের সময় সাধারণ মানুষের করণীয় সম্পর্কে সচেতনতা বাড়ানোর তাগিদও দিয়েছেন তারেক রহমান।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জানান, ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি, ভবনের নিরাপত্তা এবং উদ্ধার কার্যক্রমের সক্ষমতা বাড়ানোর বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্টদের কাজ করতে বলা হয়েছে।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, রাজউকের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।