Logo
Logo
×

খবর ।  বিদেশ

ইরান যুদ্ধ কবে শেষ হবে, জানালেন ট্রাম্প

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬। ০৩:৪৫ পিএম

ইরান যুদ্ধ কবে শেষ হবে, জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পরপরই ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হবে বলে তিনি মনে করেন।

স্থানীয় সময় বুধবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, নির্বাচনের পরপরই যুদ্ধ শেষ হবে।’ তার দাবি, ইরান ‘আর বেশি দিন টিকে থাকতে পারবে না।’ একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ইরান নির্বাচনকে প্রভাবিত করার জন্য ‘মরিয়া হয়ে চেষ্টা করছে।’

তবে ট্রাম্পের এমন আশাবাদের পরও মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, ট্রাম্পের শীর্ষ উপদেষ্টারা ব্যক্তিগতভাবে সতর্ক করছেন যে, যুদ্ধ তার প্রেসিডেন্টের মেয়াদের বাকি দুই বছর পর্যন্তও চলতে পারে।

ইরানের অর্থনীতিকে চাপে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। এর মধ্যেই বুধবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিচালনা পর্ষদ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ‘অমান্য করার’ অভিযোগে দেশটিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানোর পক্ষে ভোট দিয়েছে। কূটনৈতিক এই পদক্ষেপের ফলে তেহরানের ওপর আরও চাপ বাড়ল।

এএফপির দেখা প্রস্তাবটি ২৩-৩ ভোটে পাস হয়। আটটি দেশ ভোটদানে বিরত ছিল। রাশিয়া, চীন ও নাইজার প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থায় ইরানের প্রতিনিধি বলেছেন, যুক্তরাষ্ট্রের চাপের কারণে প্রস্তাবটি পাস হয়েছে। তিনি বলেন, এর ‘কোনো ভিত্তি নেই এবং এটি কোনো ফল বয়ে আনবে না।’ সূত্র: এএফপি

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে