Logo
Logo
×

খবর ।  বিদেশ

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নজর এড়াতে কাপড়ে ঢাকা হলো দিল্লির বস্তি

বাংলাবাজার প্রতিবেদন

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬। ০৭:৩৫ পিএম

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নজর এড়াতে কাপড়ে ঢাকা হলো দিল্লির বস্তি

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ব্রিকসের ১৮তম সম্মেলন। সেখানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ থাকেন। যার মধ্যে আছেন বস্তিবাসীও। তবে বিশ্ব নেতারা যেন বস্তি দেখতে না পান, সেজন্য সেখানকার ‘বসন্ত বিহার কুলি ক্যাম্প’ নামে একটি বস্তি কাপড় দিয়ে ঢেকে দিয়েছে ভারত সরকার।

সংবাদমাধ্যম ওয়ান ইন্ডিয়া শনিবার জানিয়েছে, ২০২৩ সালে জি-২০ সম্মেলনেও একই কাজ করা হয়েছিল। ওই সময়ও এ বস্তিটি কাপড় দিয়ে ঢেকে দেওয়ার ঘটনা ঘটে।

বস্তিটি যেখানে অবস্থিত সেখান দিয়েই বিশ্ব নেতারা যাতায়াত করছেন। তারা আসার আগে শহরটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও সৌন্দর্য্যবর্ধন করা হয়। যার অংশ হিসেবে ঢেকে দেওয়া হয়েছে বস্তিটি।

তবে প্রশ্ন উঠেছে বিদেশি অতিথিদের কাছে নয়াদিল্লিকে ভালো হিসেবে উপস্থাপন করা হচ্ছে নাকি এটির প্রকৃত চিত্র তাদের কাছ থেকে লুকানো হচ্ছে।

কয়েকজন বস্তিবাসী বলেছেন, ২০২৩ সালের জি-২০ সম্মেলনের সময় কাপড়ের পর্দা লাগানো হয়েছে। এতে করে তাদের বস্তি সম্পূর্ণ ঢেকে যায়। অপরদিকে ছোট ব্যবসা ও সাধারণ মানুষের চলাচলেও কিছুটা বিঘ্ন ঘটে।

এখন আবার ঠিক সেই কাজই করা হচ্ছে। বস্তিবাসীর মতে, বিদেশিদের কাছ থেকে নয়াদিল্লির দারিদ্রতাকে লুকানো হচ্ছে।

সংবাদমাধ্যম ওয়ানইন্ডিয়া বলেছে, এই বস্তির বেশির ভাগ মানুষ দিন এনে দিন খাওয়া মানুষ। এ ছাড়া তারা ছোট ছোট ব্যবসা করেও চলেন। ফলে তাদের চলাচল যদি সামান্য সীমিতও করা হয়, তা তাদের দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেলে।

তবে অনেকে আবার এটির পক্ষেও কথা বলেছেন। তাদের মতে, যেহেতু বিশ্বের নজর এখানে থাকবে, তাই এ সময় দিল্লিকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখানোই ভালো। এ ছাড়া যখন আন্তর্জাতিক বৈঠক হয়, তখন দিল্লি নিরাপদ ও সুন্দর রাখাই উচিত। সূত্র: ওয়ান ইন্ডিয়া

আরও পড়ুন

যেকোনো বিষয়ে লিখতে বা বলতে চাইলে লেখা, ছবি, ভিডিও পাঠিয়ে দিন বাংলাবাজার ডাকবাক্সে