প্রিন্ট: ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩০ এএম
ফতুল্লায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জ, ৪ নভেম্বর ২০২৬। ছবি: সংগৃহীত
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। বিক্ষোভ চলাকালে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করলে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাঠেরপুল এলাকায় এসব ঘটনা ঘটে। সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কাঠেরপুল এলাকার মাইক্রোফাইবার, লিবার্টিসহ আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কর্মস্থল থেকে বেরিয়ে সড়কে জড়ো হন।
একপর্যায়ে তারা আশপাশের অন্য কারখানার শ্রমিকদেরও আন্দোলনে যুক্ত করতে কারখানা থেকে বের করে আনার চেষ্টা করেন। এ সময় কয়েকটি কারখানার দিকে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা হাজীগঞ্জ-পোস্ট অফিস সড়কের কাঠেরপুল এলাকার বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। সড়ক অবরোধেরও চেষ্টা করেন তারা।
এরপর শ্রমিকদের একটি অংশ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকার দিকে যাওয়ার চেষ্টা করলে শিল্প পুলিশ ও থানা-পুলিশ তাদের বাধা দেয়।
পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।
এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়লেও কাঠেরপুল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শিল্প পুলিশ-৪-এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, মাইক্রোফাইবার কারখানার শ্রমিকেরা বাইরে বেরিয়ে আশপাশের অন্য কারখানার শ্রমিকদেরও বের করে আনার চেষ্টা করেন।
তিনি বলেন, পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে। সড়ক অবরোধ করতে দেওয়া হবে না বলেও জানান তিনি।
পুলিশ সুপারের ভাষ্য অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করেন।
এদিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানিয়েছেন, এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে।
এর আগের দুই দিনও ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট ও জালকুড়ি এলাকায় সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা।
সেসব বিক্ষোভেও পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বুধবারের সংঘর্ষের পর দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি শান্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।