প্রিন্ট: ২২ নভেম্বর ২০২৬, ০৫:১৬ এএম
৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত
শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একাধিক স্থানে অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে গাজীপুর মহানগরের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার এস এম আশরাফুল আলম জানান, শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে ডেগেরচালা রোড এলাকায় মহানগর পুলিশের এক কর্মকর্তার গাড়িতে আগুন দেন বিক্ষোভকারীরা।
খবর পেয়ে ভোগড়া মডেল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সকালে মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে অবস্থান নেন। পরে সকাল নয়টার দিকে তারা মহাসড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। এতে হাজারো যাত্রী ও সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেন। এতে শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে আশপাশের গলিতে অবস্থান নেন।
পুলিশের উপকমিশনার এস এম আশরাফুল আলম জানান, বেলা সোয়া ১১টার দিকেও শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত ছিল। সড়ক থেকে সরিয়ে দেওয়া হলেও তারা আশপাশের গলিতে অবস্থান নিয়ে সুযোগ পেলেই আবার মহাসড়কে ফিরে আসছিলেন।
৩৯ কারখানা বন্ধ, আরও ১০টিতে ছুটি
এদিকে চলমান শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুর মহানগরের ৩৯টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি বিবেচনায় বুধবার আরও ১০টি কারখানায় এক দিনের ছুটি দেওয়া হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, মঙ্গলবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। বুধবার সকালে নতুন করে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
তিনি আরও জানান, শ্রমিকেরা বুধবার সকালেও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।