প্রিন্ট: ২২ নভেম্বর ২০২৬, ০৫:২২ এএম
ঢাকার উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: প্রথম আলো
পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে রবিবার (১৫ নভেম্বর) থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখতে পারবেন মালিকেরা। এই ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা মজুরি পান না। অর্থাৎ কাজ না হলে মজুরিও থাকবে না।
শনিবার ঢাকার উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান। বিজিএমইএ ও বিকেএমইএ যৌথভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এর আগে সকালে দুই সংগঠনের মতবিনিময় সভায় এক হাজারের বেশি পোশাক কারখানার মালিক অংশ নেন।
মাহমুদ হাসান খান বলেন, সাভার, আশুলিয়া ও গাজীপুরে বর্তমানে ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। শ্রমিক বিক্ষোভের কারণে আরও ৯২টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল।
তিনি জানান, রবিবার থেকে যেসব কারখানায় স্বাভাবিক উৎপাদন চালানো সম্ভব হবে না, সেসব কারখানার মালিকেরা চাইলে শ্রম আইনের ১৩(১) ধারা প্রয়োগ করে কারখানা বন্ধ রাখতে পারবেন।
আগামী সোমবার মজুরি বোর্ডের বৈঠকে মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব দেবে বলেও জানান বিজিএমইএ সভাপতি। তবে শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা অব্যাহত থাকলে মজুরি বোর্ডের আলোচনায় মালিকপক্ষ অংশ নেবে কি না, সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
অন্যদিকে শুক্রবার পাঁচটি শ্রমিক সংগঠনের একটি জোট যৌথ সংবাদ সম্মেলনে শ্রমিকদের ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানায়।
শ্রমিকনেতারা বলেন, ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের কার্যক্রম চলছে। এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে; এমন কোনো কর্মকাণ্ডে শ্রমিকদের অংশ নেওয়া উচিত নয়। একই সঙ্গে উসকানি ও অপতৎপরতা থেকে বিরত থেকে মজুরি বোর্ডকে আলোচনার সুযোগ দিতে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তারা।
মালিকদের উদ্দেশে শ্রমিকনেতারা বলেন, বর্তমানে দুই একটি এলাকায় আন্দোলন চলছে। এসব সমস্যা সমাধানে আলোচনার পথ খোলা রাখতে হবে।
মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন।
আগামী সোমবার বোর্ডের তৃতীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। মজুরি বোর্ডের আলোচনা শুরুর পর শিল্পাঞ্চলের পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো পুরোপুরি শান্ত হয়নি।